উড়ন্ত চুমু দিয়ে মাঠ ছাড়লেন মিস ক্রোয়েশিয়া

ডিসেম্বর ১৪ ২০২২, ২১:১৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গতবারের রানার্সআপ দলকে এবার ফাইনালে নিয়ে যেতে পারলেন না লুকা মদ্রিচ।

ক্রোয়েশিয়ার অধিনায়ককে চোখের পানি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। আর এই ম্যাচেই গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া ইভানা নল।

ইভানা বলেছেন, মদ্রিচরা জিতলে তিনি সব খুলে ফেলবেন। নগ্ন হয়েই ধরা দেবেন কেমেরার ফ্রেমে। কিন্তু তেমনটা আর করতে পারলেন ইভানা।

দেশকে চোখের সামনে হারতে দেখেও মুখের হাসিটা যায়নি তার। ইভানা গ্যালারিতে ফ্যানদের উদ্দেশ্যে ফ্লাইং কিস দিয়েই কাতার ছাড়েন।

ম্যাচের পর ইভানা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমার মনে হয় না আর্জেন্টিনা কোনও আহামরি দল। আমাদের দিনটা ভালো ছিল না আজ। এটাই বলব।’

ফুটবল বিশ্বকাপ মানেই গ্যালারিতে স্বল্পবসনা ললনাদের সারি। ফুটবলের এরকম রঙিন ছবি দেখে অভ্যস্ত ভক্তরা। কিন্তু এবার বিশ্বকাপের আসর বসছে কাতারে।

মধ্যপ্রাচ্যের এই দেশে নিষেধের বেড়াজালে বাধা এখানে সমপ্রেম থেকে শুরু করে ‘ইউরোপ-আমেরিকার’ নানা সংস্কৃতি। পোশাক থেকে শুরু করে মদ্যপানও এখানে নিয়ন্ত্রিত! ফলে এমন দৃশ্য দেখা যাচ্ছে না।

কিন্তু এসব নিয়মকে আঙুল দেখিয়ে মিস ক্রোয়েশিয়া ইভানা নল দারুণ মেজাজে ছিলেন বিশ্বকাপজুড়ে। ক্লিভেজ দেখিয়ে কাতারি দর্শকদেরও নিজের ফ্যান বানিয়ে ফেলেছেন।

বাচ্চা থেকে বুড়ো, গ্যালারিতে তাকে সকলেই দেখছেন হা করে। সেই ছবিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। গুগলে হটেস্ট ফুটবল ফ্যান বা হটেস্ট ফ্যান বলে সার্চ দিলেও তার নামই চলে আসছে সবার আগে।

এমনকি আর্জেন্টিনার ফ্যানরাও তুলেছেন তার সঙ্গে সেলফি। ইভানাকে ভালোবেসে ফ্যানরা নাম দিয়েছেন ‘বিশ্বকাপের গার্লফ্রেন্ড’।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও