মেসি-আলভারেজের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
ডিসেম্বর ১৪ ২০২২, ০১:৫১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। মেসির পেনাল্টি থেকে গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। ৩৯ মিনিটে দুর্দান্ত এক গোল দেন আলভারেজ।
২৫ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার কেউই কোনো গোল দিতে পারেনি। তবে লড়ছে সমানতালে। আর্জেন্টিনা ২ শট নিয়েছে, ১টি অন টার্গেট। অন্যদিকে ক্রোয়েশিয়া ১টি শট নিয়েছে।
আ/ মাহাদী








































