ছেলের শোক সইতে না পেরে প্রবাসী বাবার মৃত্যু
নভেম্বর ০২ ২০২৬, ২২:২৭
বরিশাল : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সাত মাস বয়সের ছেলে আদর ইসলামের। ছেলের মৃত্যুর সংবাদ পাওয়ার পর শোক সইতে না পেরে ওইদিনই দুবাইতে অবস্থানরত প্রবাসী বাবা আরিয়ান ইসলাম (৩৫) স্টোক করে মারা গেছেন।
একইদিন মৃত্যু হয়েছে পরিবারের আরও এক বয়োজ্যেষ্ঠ সদস্যর।
একদিনে পরিবারে তিনজনের মৃত্যুতে ওই পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনাটি নদীবেষ্টিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামের।
সোমবার দুপুরে মৃত শিশুর নানা জসিম হাজারী জানিয়েছেন, শিশু আদর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলো। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ অক্টোবর) সকালে শিশু আদরের মৃত্যু হয়।
সন্তান হারানোর এই মর্মান্তিক খবর পৌঁছায় দুবাইপ্রবাসী বাবা আরিয়ান ইসলামের কাছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ওইদিন বিকেলে দুবাইয়ে অবস্থানরত আরিয়ান স্টোক করে মৃত্যুবরন করেছেন।
একইদিনে মৃত শিশু আদর ইসলামের মায়ের দাদি মৃত্যুবরন করেছেন। একইদিনে পরিবারের তিনজনের মৃত্যুতে পুরো পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।









































