বরিশালে পলিথিন কারখানায় অভিযান, জরিমানা
নভেম্বর ০১ ২০২৬, ২১:২০
বিকেলে বিসিক শিল্প এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে এ•িকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর মুহাম্মদ ইশতিয়াকের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল এ অভিযান চালায়।
অভিযান সূত্রে জানা যায়, বরিশাল পিপি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত, প্যাকেজিং তৈরিতে ক্ষতিকর রঙের ব্যবহার এবং প্রয়োজনীয় সনদ না থাকার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে কারখানার ম্যানেজার মো. রমিজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠানটির আমদানি করা ৫০ বস্তা পলিপ্রোপিলিন (পলিথিন তৈরির কাঁচামাল) বরিশাল কাস্টমস, এ•াইজ ও ভ্যাট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী দুই কার্যদিবসের মধ্যে এসব কাঁচামালের বৈধ ভ্যাট চালান দেখাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, প্রতিষ্ঠানটির অবৈধ কার্যক্রমের তথ্য নিশ্চিত করতে এনএসআই সদস্যরা দীর্ঘদিন ধরে গোপনে পর্যবেক্ষণ করেন। এমনকি ব্যবসায়ী পরিচয়ে ছদ্মবেশে নমুনা পলিথিন সংগ্রহের মাধ্যমে তথ্য যাচাই করা হয়। পরে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং কাস্টমস, এ•াইজ ও ভ্যাট কর্তৃপক্ষের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এনএসআই, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কাস্টমস, এইজ ও ভ্যাট এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।









































