সেই শীর্ষ মাদক ব্যবসায়ী রফিকসহ আটক ৭
আগস্ট ২৫ ২০২৬, ০১:০৯
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর রিফিউজি কলোনীতে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক সহ ৫ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
গতকাল সোমবার রাতে বিএমপি কমিশনারের নির্দেশে উপপুলিশ কমিশনার বেলাল হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে রিফিউজি কলোনীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম সহ ৫ মাদক কারবারিকে বিপুল পরিমান মাদক সহ আটক করা হয়েছে।
রফিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া একই দিন বিকেলে নগরীর বিএম স্কুলের সামনে থেকে ৫৬ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করা হয়। মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত আছে।








































