বরিশালে মব সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন
জুলাই ১১ ২০২৬, ১৩:০৯
বরিশালে ফ্যাসিবাদ আখ্যা দিয়ে এবং মব সৃষ্টি করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কক্ষে তালা দেয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।সচেতন নাগরিক সমাজের ব্যানারে আজ অশ্বিনী কুমার হলের সামনে এই প্রতিবাদ কর্মসূচিতে চিকিৎসক সহ বিভিন্ন শেণি পেশার মানুষ অংশ নেন।
এখানে বক্তারা বলেন, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য একদল চিকিৎসক সদ্য যোগদান করা ডা. মনিরুজ্জামান শাহিনকে ফ্যাসিবোদের দোসর আখ্যা দিয়ে ছাত্রদের ব্যবহার করে তার কক্ষে তালা দিয়েছে। এই সরকার কিছুতেই মব সৃষ্টিকারীদের পক্ষ নয়। তাই আমরা চাই স্বাস্থ্য পরিচালককে তার দায়িত্ব পালনে কোন বাঁধা না আসে সে ক্ষেত্রে প্রশাসনেকে কার্যকর ভূমিকা রাখার।
ডা. মিজানুর রহমান, সাবেক সহ সভাপতি ড্যাব বরিশাল জেলা।








































