পিরোজপুরে বৃদ্ধা শাশুড়িকে গলা টিপে হত্যা, ৫ জনের বিরুদ্ধে মামলা

মে ৩০ ২০২৬, ২৩:১০

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহের তীর পুত্রবধূ ও তার কথিত প্রেমিক স্থানীয় এক ব্যক্তির দিকে।
বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাতে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নমিতা রানী পাল (৬৫) ওই এলাকার বাসিন্দা রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শ্যামল চন্দ্র পালের স্ত্রী বন্যা রানী পাল (৩২) দীর্ঘদিন ধরে একই এলাকার কামাল পঞ্চায়েত নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে শাশুড়ি নমিতা রানী প্রতিবাদ করেন। এরপর পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।
নিহতের স্বজনরা জানান, মরদেহে একাধিক নখের আঁচড়ের চিহ্ন রয়েছে। গলায় আঘাতের দাগ দেখা গেছে। হাতের শাখা ভাঙা অবস্থায় ছিল এবং ঘরের দেয়ালেও রক্তের দাগ পাওয়া যায়। এসব আলামতের ভিত্তিতে পরিবারের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের মেয়ে রঞ্জিতা ও নাতি-নাতনিরা অভিযোগ করে বলেন, “আমাদের মা ও দিদাকে গলা টিপে হত্যা করা হয়েছে। পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে।”
নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল জানান, ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না। পরে ফিরে এসে ঘরের সিটকানি খোলা দেখতে পান। ঘরে ঢুকে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে পেছনের দিক দিয়ে কামাল পঞ্চায়েত পালিয়ে যায় বলেও তিনি দাবি করেন।
এ ঘটনার পর অভিযান চালিয়ে বন্যা রানী পাল ও তাপস দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহব্বত খান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটক দুজনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও