মেহেন্দিগঞ্জে ৪ ডাকাত আটক
নভেম্বর ৩০ ২০২২, ২২:১১
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : মেহেন্দিগঞ্জ উপজেলা র খাজুরিয়া থেকে ৪ ডাকাত আটক করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ । এরা হলেন ১. অহিদ দেওয়ান-পিতা: মৃত কালাম দেওয়ান, ২ জলিল দেওয়ান-পিতা: আব্দুর রব দেওয়ান, ৩ হাশেম দেওয়ান-পিতা: আব্দুল দেওয়ান, ৪ রিয়াজ দেওয়ান-পিতা: জাহাঙ্গীর দেওয়ান।
এদের সকলের বাড়ি দরিচার খাজুরিয়া ইউনিয়নে। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ নভেম্বর সন্ধ্যায় দড়িচর খাজুরিয়ার পাতার বন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৪ জন ডাকাতকে আটক করেছে।
আরো বেশ কয়েকজন পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে। এদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।








































