‘নারীর প্রতি সহিংসতা পরিবার থেকেই হচ্ছে’

নভেম্বর ২৯ ২০২২, ১৮:২০

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই বলেছেন, ধর্ষণ ব্যতীত নারীর প্রতি বিভিন্ন ধরণের সহিংসতা পরিবার থেকেই হচ্ছে।

 

এ সহিংসতা বন্ধ করতে পরিবারকেই দায়িত্ব নিতে হবে। তিনি মঙ্গলবার নগরের বিডিএস মিলনায়তনে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম বরিশালের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুন নাহার মেরি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি সাহ সাজেদা, রুপান্তরের জেলা সমন্বয়কারী রাবেয়া বসরীসহ নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় দিবসটি পালন উপলক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অগ্রণী ভূমিকার জন্য ৩জনকে সম্মাননা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। বক্তারা বলেন, নারী পুরুষে বৈষম্য নয়, চাই সমতা। নারী নির্যাতন বন্ধে পুরুষের মানসিকতার পরিবর্তন করতে হবে। নারীকে নারীর পাশে দাঁড়াতে হবে। নারীর নেতৃত্বের প্রসার ঘটাতে হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও