বরিশালে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নভেম্বর ২৯ ২০২২, ১৬:৪৪

নিজস্ব প্রতিবেদক ॥ মাদক মামলায় ছয়মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক বলেন, ২০১৫ সালের একটি মাদক মামলায় গৌরনদীর পশ্চিম শাওড়া গ্রামের সামচুল আলম চোকদারের ছেলে শামীম চোকদারকে ছয় মাসের সাজা প্রদান করেন আদালতের বিচারক।

 

এ রায় ঘোষণার পর থেকেই গ্রেফতার আতঙ্কে আত্মগোপন করে শামীম চোকদার। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও