ছাত্রলীগের সহ-সভাপতি মনোনীত হলেন বরিশালের নিক্সন
নভেম্বর ২৬ ২০২২, ১৮:৪০
নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও বরিশাল জেলার কৃতি সন্তান মোঃ ফাইজুল ইসলাম নিক্সন সজিব বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ সহ সভাপতি মনোনীত হয়েছেন । তিনি এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ছিলন। তিনি টাংগাইল জেলার সাংগঠনিক দায়িত্ব পালন করতেছেন।
তিনি বরিশাল মহানগর এর ২২ং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন এছাড়াও ২০০৫ সালে ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তার পিতা মোঃ মেহেদী হাসান বাবুল ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি ও মহানগর শ্রমিকলীগের সহ-অর্থবিষয়ক সম্পাদক।
মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতা মোঃ ফাইজুল ইসলাম নিক্সন সজিব বরিশালের কাজী পাড়ায় জন্ম গ্রহণ করেছেন। তার গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে। বরিশাল জেলা স্কুল ও সরকারি হাতেম আলী কলেজ থেকে এসএসসি ও এইচএসসিতে সুনামের সাথে উত্তীর্ণ হয়ে ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগ এমবিএ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন।
মেধাবী ছাত্র নিক্সন সজীব বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি শেষ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে সংক্রিয় ভূমিকা রেখেছেন এবং বরিশাল জেলা ক্রিকেট দলের একজন খেলোয়াড় ছিলেন।









































