বরিশালে বিজ্ঞান মেলার উদ্বোধণ
নভেম্বর ২৬ ২০২২, ১৫:৫৫
নিজস্ব প্রতিবেদক: “ইন্টারনেটে আসক্তির ক্ষতি” শ্লোগানকে সামনে রেখে জেলার গৌরনদীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুইদিনব্যাপী বিজ্ঞান মেলা শনিবার সকালে উদ্বোধণ করা হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় গৌরনদীর শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, সহকারী প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, গৌরনদী মডেল থানার এসআই সহিদুল ইসলাম প্রমুখ। শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনের প্রর্দশন করা হয়।








































