বরিশাল বিআইডব্লিউটিসি’র নতুন কমিটি’র আত্মপ্রকাশ
নভেম্বর ২৫ ২০২২, ২০:২৯
রিপন রানা বরিশাল: বরিশাল বিআইডব্লিউটিসি’র ওয়ার্কার্স (রেজিঃ নংবি-১৭০০) ইউনিয়ন আঞ্চলিক শাখা লাহারহাট ফেরি ঘাটে (১৫) জনের প্রস্তাবিত কমিটির অনুমোদন আত্মপ্রকাশ।
শুক্রবার(২৫ নভেম্বর)দুপুর আনুমানিক ১১ ঘটিকা সময়, বরিশাল, লাহারহাট ও ভেদুরিয়া কর্মরত বিআইডব্লিউটিসি’র সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে ওয়ার্কার্স ইউনিয়ন আঞ্চলিক শাখা লাহারহাট ফেরী ঘাট ইউনিয়ন অফিস প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাতীয় শ্রমিক লীগ, মোঃ মহসিন ভূঁইয়া ও বিশেষ অতিথি ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ সায়েম মৃধা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত পদে প্রার্থীদের কে নির্বাচিত করার প্রস্তাব পেশ করেন। দীর্ঘ সময় বিবেক বিবেচনা করে (১৫) জনপ্রার্থীর নাম প্রকাশ করেন।
সভাপতি শহীদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আকবর হোসেন মজুমদার ও অনিমেশ দাস, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন সহ সম্পাদক বাদল আহমেদ ও মাহাদাত হোসেন রিপন,অর্থ সম্পাদক মোঃ শাহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন,দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ চারজন কে সদস্য করা হয়। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নতুন কমিটির সকল সদস্য বৃন্দ।
আ/ মাহাদী








































