আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নভেম্বর ২১ ২০২২, ১৭:২৭

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশু মৃত্যুবরন করেছে। জানা গেছে, গতকাল সোমবার দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের কোদালধোয়া গ্রামের মাহেন্দ্র বালার দেড় বছরের মেয়ে ছিও বালা সবার অজান্তে বাড়ির পুকুরে পরে যায়।

এসময় শিশু ছিও বালাকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে তাঁর পরিবারের স্বজনরা। পরে বাড়ির লোকজন পাশের একটি পুকুরে ছিও বালার মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা আফরোজ তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা আফরোজ জানান, পানিতে পরে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মৃত্যুবরন করে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও