বরিশাল বিসিক শিল্প নগরীতে ময়লারস্তুপে অগ্নিকাণ্ড
নভেম্বর ২১ ২০২২, ১৬:৩৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিসিক শিল্প নগরীতে স্তুপ করে রাখা জুতা তৈরির অবশিষ্টাংশ ও রাবার জাতীয় ময়লার স্তুপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিসিক শিল্প নগরী হওয়ায় বিশেষ সতর্কতার অংশ হিসেবে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট অবস্থান করেছিলো।
সিগারেটের টুকরা থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বেলাল উদ্দিন।
ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকরা জানিয়েছেন, বিসিকের অন্যান্য কিছু জায়গার ময়লা আগুন দিয়ে নষ্ট করা হলেও এখানে আগুন দেওয়া হতো না। হঠাৎ আগুন আতংকে আমরা কারখানা ছেড়ে বাইরে বেরিয়ে এসেছি।
বরিশাল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বেলাল উদ্দিন জানান, ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শিল্প নগরী হওয়ায় ৫টি ইউনিট দ্রুত সময়ে ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিয়েছিলো। প্রাথমিকভাবে ধারণা করছি, সিগারেটের টুকরা থেকে আগুন লাগতে পারে।
আ/ মাহাদী









































