বরগুনায় অভিযানে ৪টি হরিণের চামড়া জব্দ

এপ্রিল ০১ ২০২৪, ১৩:১১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় বিষখালী নদী সংলগ্ন নীলিমা পয়েন্ট থেকে অভিযান চালিয়ে চারটি হরিণের চামড়া জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (৩১ মার্চ) রাত ১০টার দিকে জব্দ করা হয়।
তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম. জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, পাথরঘাটার বিষখালী নদী সংলগ্ন নীলিমা পয়েন্ট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চারটি হরিণের চামড়া জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের চামড়া পরিবহনকারীরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, জব্দ করা হরিণের চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া