উজিরপুরে গাঁজাসহ যুবক গ্রেফতার
নভেম্বর ১৭ ২০২২, ২২:৫১
উজিরপুর প্রতিনিধি: পুলিশের হাতে বরিশালের উজিরপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার । বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বামরাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালিয়ে রাত ৭টা ১০ মিনিটে খোলনারমোড় থেকে চিন্হিত মাদক ব্যবসায়ী সৈকত আকন ওরফে শাওন(১৯) এর দেহ তল্লাশি চালিয়ে তাকে ৫০ গ্ৰাম গাঁজাসহ গ্ৰেফতার করেছে।
মাদক ব্যবসায়ী সৈকত আকন শাওন সানুহার গ্ৰামের মুজাম্মেল আকনের ছেলে। এস.আই মেহেদী বাদী হয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী সৈকত আকন শাওনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল হাসান জানান, মাদকসহ ওই যুবককে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









































