বাউফলে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু: ‘সেবা ক্লিনিক’ সিলগালা
মে ১৬ ২০২৩, ২১:৪৩
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মরণফাঁদ হিসেবে পরিচিত সেবা ক্লিনিকে ভুল চিকিৎসায় এবার আখিনুর বেগম (১৯) নামের এ প্রসুতি নারীর মৃত্যুর ঘটনায় ১৫ মে সোমবার বরিশাল টাইমস সহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে বসে। এ ঘটনায় মঙ্গলবার (১৬মে) বেলা ১২টা দিকে ওই কিøনিকে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।
পরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ক্লিনিকটি সিলগ্যালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজেদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সেবা ক্লিনিকে অস্ত্রপাচার কালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হওয়ার অভিযোগ উঠে। এমন অভিযোগের পেক্ষিতে জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযুক্ত ক্লিনিকে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ক্লিনিকের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।
ক্লিনিকের অভ্যর্থনাকারী ভ্রাম্যমাণ আদালতকে ওই কিøনিকের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ওই ক্লিনিক সিলগালা করে দেন। একই সাথে অভ্যর্থনাকারী মোসা লিমাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজেদুর রহমান বলেন,‘ সেবা ক্লিনিক নামের ওই বেসরকারি প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র না থাকায় ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য,উপজেলার কালাইয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাহাদুর বয়াতির স্ত্রী আখিনুরকে প্রসবজনিত কারনে রোববার (১৪মে) সন্ধ্যার পর সেবা ক্লিনিকের অপারেশন থিয়েটারে ডা. সোলায়মান নামের এক চিকিৎসক আখিনুরের সিজার করে একটি কন্যা সন্তানের জম্ম দেন।
দীর্ঘক্ষণ পরেও আখিনুরের জ্ঞান ফিরে না আসায় অপারেশন থিয়েটারে থাকা টিম নিশ্চিত হন তার মৃত্যু হয়েছে। পরে তড়িঘড়ি করে সেবা ক্লিনিক কতৃপক্ষ অখিনুরের লাশ উন্নত চিকিৎসার নামে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এরই ফাঁকে চিকিৎসক ও ক্লিনিক কতৃপক্ষ গা ঢাকা দেন। পরে আখিনুরকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা স্বজনদের জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে অখিনুরের স্বজনরা সেবা ক্লিনিকে সামনে ভিড় করেন।
কিন্তু কতৃপক্ষকে না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। আখিনুরের চাচাতো বোন হাচিনা বেগম বলেন, ভুল চিকিৎসায় আমার বোনের মৃত্যু হয়েছে। সেবা ক্লিনিক সূত্র জানায়, ওই ক্লিনিকের একজন মালিক মিলন অপারেশন থিয়েটারে নিজেই অখিনুরের অ্যানেশথেশিয়া প্রয়োগ করেছেন।
ফলে আখিনুরের মৃত্যু হয়েছে। এদিকে বিভিন্ন সময় নামধারী চিকিৎসক এনে সেবা ক্লিনিকে সিজার অপারেশনের অভিযোগ রয়েছে। বিগতদিনেও ভুল চিকিৎসায় ওই ক্লিনিকে কয়েকজন প্রসুতি নারীর মৃত্যু হয়েছে। বাহির দাসপপাড়া গ্রামের রিপন মৃধার স্ত্রী রুনিয়া বেগম বলেন আমি ভুল চিকিৎসায় পঙ্গু হয়ে গেছি।
তিনি বলেন, আরও কয়েকনারীকে ভুল অ্যানেশথেশিয়া প্রয়োগের কারনে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। পৌর শহরের চুন্নু নামের এক ব্যবসায়ী বলেন, আমার স্ত্রীকে সেবা ক্লিনিকে ভুল অ্যানেসথেশিয়া প্রয়োগ করায় পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। ওই ক্লিনিক কতৃপক্ষ প্রভাবশালী হওয়ায় বরাবরই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং সবকিছু ম্যানেজ করে ফের চিকিৎসা বাণিজ্য চালিয়ে আসছিলো।








































