বিসিসি নির্বাচন: মেয়রপ্রার্থী রুপনকে দুদকে তলব
মে ০৩ ২০২৩, ১৭:১৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসন্ন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থী কামরুল হাসান রুপনকে তলব করেছে দুদক।
বুধবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল কার্যালয়ে যান তিনি। জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক প্রয়াত আহসান হাবিব কামালের ছেলে কামরুল হাসান রুপন। তিনি বিএনপি নির্বাচনে না গেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য প্রচারণা চালাচ্ছেন।
এদিকে রুপন দাবি করেন, তিনি যাতে সঠিকভাবে নির্বাচনী কার্যক্রম না চালাতে পারেন, সেজন্য একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেনস্তা করার অংশ হিসেবেই দুদকে তলব করা হয়েছে।
কামরুল হাসান রুপনক জানান, ‘তাৎক্ষণিকভাবে তাকে দুদক কার্যালয়ে তলব করা হয়েছে। তার ও তার মা-বোনের সম্পত্তির হিসাব চাওয়া হয়েছিল।’









































