বরিশালে ২৬৮ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন
এপ্রিল ২৯ ২০২৩, ১৮:২৮
নিজস্ব প্রতিবেদক ॥ জনশুমারি ও গৃহগণনা প্রকল্প হতে শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির বরিশাল সিটি কর্পোরেশন ৪৩ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন, সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি ২৬৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করেন।









































