বরিশালে হঠাৎ ঝড়োহাওয়া শুরু: রাতে কালবৈশাখীর আশঙ্কা

এপ্রিল ২৭ ২০২৩, ১৮:৩৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করে ঝড়োহাওয়া শুরু হয়েছে। আবার জেলার কোথাও কোথাও ঝড়োহাওয়ার সাথে বৃষ্টিপাতও চলছে।

স্থানীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, বরিশাল এবং এর আশপাশ জেলাসমূহে বৃহস্পতিবার সন্ধ্যার পর ঝড়োহাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।

সেক্ষেত্রে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এর আগে বিকেলে রাজধানী ঢাকায় কালবৈশাখী ঝড় হয়েছে, সেই সাথে বৃষ্টিপাত হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া