বরিশালে বাসচাপায় একজনের মৃত্যু

এপ্রিল ১৮ ২০২৩, ২১:১৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে বাসচাপায় মো. শাহজাহান (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।  মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে জেলা নগরের রুপাতলী বাস টার্মিনাল সংলগ্ন লিলি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ সারথী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পটুয়াখালীর বাউফল থেকে একটি বাস রুপাতলী বাস টার্মিনাল

সংলগ্ন লিলি পাম্পের সামনে যাত্রীদের নামিয়ে দেয়। সেই বাসের যাত্রী শাহজাহান মিয়াও নেমে পাশেই দাঁড়িয়ে থাকেন।

আর যাত্রী নামা হয়ে গেলে বাসটিঘুরে পাম্পে প্রবেশ করতে শুর করে। বাসটি ঘোরার সময় ধাক্কা লেগে যাত্রী শাহজাহান পড়ে যান। তখন বাসের পেছনের চাকা তার কোমড়ের ওপর দিয়ে চলে যায়।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক বাসটি জব্দসহ চালক মানিক ও তার সহকারী (হেলপার) নুর মোহাম্মদকে আটক করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া