হিজলায় মাসিক আইনশৃঙ্গলা সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮ ২০২৩, ১৯:১৫

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মাসিক আইনশৃঙ্গলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার।

মাসিক আইনশৃঙ্গলা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম অভয়াশ্রম অভিযানে প্রশাসনের দূর্নীতির বিষয়ে জোড়ালো বক্তব্য রাখেন।

তিনি অভিযোগ করে বলেন অভিযানে আটক মাছের মধ্যে বড় আকৃতির মাছ গুলো নদীর মাঝখান থেকে চুরি করে রেখে দেওয়া হয়।জাটকা ইলিশ নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসে এতিমখানায় দেওয়ার জন্য।এছাড়া বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরেন মৎস্য বিরুদ্ধে।

এছাড়াও হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন হিজলা উপজেলায় মেঘনা নদীতে দিনরাত কয়েকশত বলগেড বালু কেটে বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে।

এসব অনিয়মের বিষয়ে প্রশাসন নিরব ভুমিকা পালন করছেন।তাই আগামীতে আইনশৃঙ্গলা মিটিং এসে কি হবে? এমন প্রশ্ন তুলেন।

এ সময় আইনশৃঙ্গলা মিটিং এ উপস্তিত ছিলেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ,বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এনায়েত হোসেন হাওলাদার,মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন,ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী,হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈফিকুর রহমান, কোষ্টগার্ড নৌ-পুলিশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া