বাকেরগঞ্জে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত- ২
এপ্রিল ০৩ ২০২৩, ২০:১৩
বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় কাভার ভ্যান পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে কবির চৌকিদার (৬৫) মোটরসাইকেল আরোহী ও মোটরসাইকেল চালক ফেরদৌস নিহত হয়েছেন।
বাকেরগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সম্মুখে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কে ৩ মার্চ (সোমবার) বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাসান চৌকিদার গুরুতর আহত হয়েছেন। হাসনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বরিশাল থেকে ভাড়ায় মোটরসাইকেলযোগে পটুয়াখালী যাচ্ছিলেন কবির চৌকিদার এবং তার চাচাতো ভাই হাসান চৌকিদার।
তাদের পাশাপাশি একটি পিকআপও পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিল। এসময় বিপরিত দিক পটুয়াখালী থেকে বরিশালের উদ্দেশে আসা একটি কাভার্ডভ্যানের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন পিকআপটি ঘুরে গিয়ে রাস্তায় জোরালো গতিতে মোটরসাইকেলটিকে আঘাত করে।
এতে আরোহী কবির চৌকিদার ঘটনাস্থল নিহত হন এবং মোটরসাইকেলের চালক ফেরদৌসকে হাসপাতালে নেয়ার পরে তিনিও মারা যান। নিহত কবির চৌকিদার রাঙাবালী আমলিবাড়িয়া গ্রামের আব্দুল লতিফ চৌকিদারের ছেলে ও নিহত ফেরদৌস গলাচিপার চানমারি সড়কের লাল মিয়া ছেলে।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কাভার্ডভ্যানটি পালিয়ে যায় এবং পিকআপের চালক বা হেলপারকেও পাওয়া যায়নি। পরে তারা আহত মোটরসাইকেল চালকসহ একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি এসএম মাকসুদুর রহমান জানান, নিহত মোটরসাইকেল আরোহী কবির চৌকিদারের লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ প্রস্তুতি নিয়েছেন। এবং মোটরসাইকেল চালক ফেরদৌসের লাশ বরিশাল সেবাচিমে রয়েছে। ঘাতক কাভার ভ্যানটি এখনো পাওয়া যায়নি। কাভার ভ্যান উদ্ধার অভিযান অভ্যত রয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে, জানান ওসি।









































