বরিশালে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত
এপ্রিল ০১ ২০২৩, ১৯:১৯
নিজস্ব প্রতিবেদক ॥ বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমুল্যর উর্ধগতির প্রতিবাদে ১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে অবস্থান কর্মসুচী পালিত হয়েছে।
শনিবার বরিশাল নগরীর বিএনপি অফিস চত্বরে বরিশাল দক্ষিন জেলা বিএনপির উদ্যোগে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত কর্মসুচী চলে। কর্মসুচীতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাভোকেট মজিবর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন।
এর আগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মিছিল সহকারে অবস্থান কর্মসুচীতে অংশ নেয়। এর পূর্বে বরিশালের বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ব্যানার ফেস্টুন,প্লেকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি সমাবেশে অংশ গ্রহন করেন।
অপরদিকে বিকালে একই কর্মসূচি অনুষ্ঠানে মহানগর বিএনপির আয়োজনে মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সভাপতিত্বে এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী,সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।









































