বরিশালে ১২ শ’ পিস ইয়াবা উদ্ধার
মার্চ ২১ ২০২৩, ২১:১২
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগীয় (গোয়েন্দা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে (১২ শ’) পিস ইয়াবা উদ্ধার ও আসমী পলাতক।
মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় (গোয়েন্দা) কার্যালয়ের সহকারী পরিচালক মো.এনায়েত হোসেন নেতৃত্বে গৌরনদী মডেল থানাধীন ৭ নং শরিকল ইউনিয়ন ২ নং ওয়ার্ড দক্ষিণ সাকোকাঠি গ্রামে রুবেল সরদারের দোকানঘর তল্লাশি করে(১২’শ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
উক্ত ঘর তল্লাশির সময় আসামীকে না পাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পলাতক আসামী হলেন গৌরনদী মডেল থানাধীন ৭ নং শরিকল ইউনিয়ন ২ নং ওয়ার্ড দক্ষিণ সাকোকাঠি গ্রামের মো: আমিন সরদারের পুত্র মো.রুবেল সরদার।
উদ্ধারকৃত (১২’শ) পিস ইয়াবা ও আসামীর বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।









































