বরিশালে হোটেল কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মার্চ ২১ ২০২৩, ১৫:২৬

বরিশাল  ॥ বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ডের কাশিপুর চৌমাথা এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে খাবার হোটেলের কর্মচারী নিরভ হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সকাল ৭ টায় কাশিপুরের চৌমাথার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করেন বরিশাল এয়ার্পোট থানার পুলিশ। নিহত নিরভ ভোলার মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে।

তিনি র্দীঘ দিন ধরে কাশিপুর চৌমাথার আলতাফ এর খাবার হোটেলে চাকুরী করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে দোকানে না যাওয়ায় নিরভের সহকর্মী রায়হান তাকে বাসায় ডাকতে গেলে কোন সারা পারনি। পরে ঘরের মালিক এসে তাকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ নিরভের লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলার মেডিকেল কলেজের মর্গে প্রেরন করেন।

বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, এখন পর্যন্ত বলা যাচ্চে না আত্মহত্যা না হত্যা। তবে বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে এটা হত্যা না আত্মহত্যা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া