চরফ্যাসনে আগ্নিকান্ড তিনটি ঘর পুড়ে ছাই
মার্চ ১১ ২০২৩, ২০:৫৬
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল গ্রামে বসত ঘরে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকান্ডে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ঘর মালিক কালু মাতাব্বরের। দুই ছেলের বসতঘর সহ তিনটি ঘর আগুনে পুড়ে যায়।
শনিবার (১১ মার্চ) উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ৭নং ওয়ার্ডে বিকাল সাড়ে ৫টায় কালু মাতাব্বর বাড়ীতে রান্নার চুলা থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
কালুু মাতাব্বর জানান, রান্না ঘরের চুলায় ভাত রান্না হচ্ছে তার স্ত্রীর খেয়াল নেই। কিছুক্ষন পর কালু মাতাব্বরের বড় ছেলের ঘরে আগুন লাগলে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অল্প সময়ের মধ্যে তার ছেলে সোহাগ ও নুুরউদ্দিনের ঘর সহ ৩ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
তিনি জানান, ঘরে নগদ ২ লক্ষ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক জানান, তিনটি বসতঘরে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।









































