মেঘনার নারী দিয়ে মাছ শিকার!

মার্চ ১১ ২০২৩, ২০:২৭

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদীর অভয়াশ্রমে নারীদের দিয়ে মাছ শিকার করানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে জেলেদের বিরুদ্ধে।

জানা গেছে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাটকা নিধন প্রতিরোধে ১ মার্চ থেকে ৩১ এপ্রিল পর্যন্ত দুই মাস ব্যাপী অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অভয়াশ্রম রক্ষার কার্যক্রম চলাকালীন মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং কেনা-বেচা নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষ্যে অভয়াশ্রম সংরক্ষণ অভিযান পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড।

সূত্র জানায়, মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদীর অভয়াশ্রমে জেলেরা নয়া কৌশল হিসেবে নারীদের দিয়ে জাটকা শিকারের কাজ করাচ্ছেন। প্রতিটি অভয়াশ্রমে নারীরা অবাদে জাটকা শিকার করছেন। কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরে কোন নারী না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান, শনিবার (১১মার্চ) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড কালীগঞ্জ স্টেশন কন্টিনজেন্ট কমান্ডারের সহযোগীতায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন।

এ সময় দেখা যায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টের অভয়াশ্রমে নারীরা জাটকা শিকার করছেন। তাদের সাথে কোন নারী না থাকায় জাটকা শিকারী ওই নারীদের আটক করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া