বরিশালে বিএমপি মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মার্চ ০৬ ২০২৩, ১৮:২০

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশালে মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বরিশাল জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বিএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

এসময় প্যারেড পরিদর্শন করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার। প্যারেড পরিদর্শন কালে তিনি অফিসার-ফোর্সদের প্যারেড, সার্বিক শৃঙ্খলা ও ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় তিনি পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এখানে বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া