মুলাদীতে কলেজ ছাত্রকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

ফেব্রুয়ারি ২৮ ২০২৩, ২০:৪৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে কলেজ ছাত্র আলী হোসেন মীর কে হত্যার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় চরপদ্মা গ্রামের প্রধান সড়কে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন স্থানীয় জনগন ও নিহতের পরিবার । এ সময়ে কলেজ ছাত্র আলী হোসেন মীর কে নির্মম ভাবে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা।

এ দিকে গত ১৬ ই ফেব্রুয়ারী রাতে আলী হোসেন মীরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত আলী হোসেন মীর মুলাদীর সফিপুর ইউনিয়নয়ের চরপদ্মা গ্রামের বাসিন্দা বাবুল মীরের ছেলে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া