বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ২৮ ২০২৩, ১৯:৫৪
বাকেরগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পাদ্রীশিবপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে নিউ মার্কেট চত্বরে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাদ্রীশিবপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহরাব হোসেন সিকদারের সভাপতিত্বে ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু।
সমাবেশে বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল ইসলাম সজীব, স্বেচ্ছাসবেকলীগ সভাপতি খান জাহিদুল ইসলাম, ইউনিয়ন মহিলালীগ সভাপতি সুরাইয়া আক্তার বেবি, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোঃ রুবেল হোসেন, ছাত্রলীগ নেতা মশিউর রহমান প্রমূখ।









































