হিজলায় দ্রব্যমূল্য উর্ধ্বগতি ও পাঠ্যপুস্তক বির্তকিত করার প্রতিবাদে বিক্ষোভ

ফেব্রুয়ারি ২৪ ২০২৩, ১৯:৫১

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় ইসলামী আন্দোলন নেতৃত্বে দ্রব্যমূল্য উর্ধ্বগতি পাঠ্যপুস্তক হতে ধর্ম জাতিসত্তা বিরোধী বির্তকিত বিষয়সমুহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আছরবাদ বেলা ৫ টার সময় উপজেলা ইসলামী আন্দোলনের উদ্যেগে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না বাজার থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়।

পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।এতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও শত শত সাধারন মানুষ যোগ দেন। উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা মাইনুদ্দিন এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি বি ডি আর হাবিবুর রহমান হাওলাদার,সাংগনিক সম্পাদক মাওলানা আবদুল্লা বিন কালাম উপজেলা মুজাহিদ কমিটির সহ সভাপতি সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ,ছাত্র যুব বিষয়ক সম্পাদক মুফতি আবদুল কাদের কারিমী,উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আবদুল আলিম,উপজেলা যুব আন্দোলনের সভাপতি আবদুল হক বিন আমিন,সাধারন সম্পাদক কে এম মাহাফুজ,উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোস্তফা কামাল,হরিনাথপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আব্বাস সিকদার সহ উপজেলা ও ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া