প্রভাত ফেরিতে বরিশালে সর্ববৃহত র্যালি
ফেব্রুয়ারি ২১ ২০২৩, ১৭:০৪
নিজস্ব প্রতিবেদক ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রভাত ফেরিতে জেলার মধ্যে সর্ববৃহত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে গৌরনদীতে।
মঙ্গলবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়সহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
একইদিন বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে কোমলমতি শিশুদের নিয়ে চিত্রাংঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন প্রমুখ।









































