বরিশালে কোস্টগার্ডের অভিযানে ট্রাকভর্তি ৫ লক্ষ রেণুপোনা উদ্ধার
ফেব্রুয়ারি ১৬ ২০২৩, ১৭:৩৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে ট্রাকে তল্লাশি চালিয়ে চালিয়ে ৫ লক্ষ পিস রেণুপোনাসহ একটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশান বরিশাল। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে রেণুপোনা পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কর্নেল কে এম শাফিউল কিঞ্জল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৫ টায় কোস্টগার্ডের একটি টিম বরিশাল সদর উপজেলাধীন দপদপিয়া ব্রিজের টোল প্লাজায় অভিযান পরিচালনা করে।
এসময় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ৫ লক্ষ পিস বাগদা চিংড়ি রেণুপোনা জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে রেণুপোনা পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামতের উপস্থিতিতে জব্দ রেণুপোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া জব্দ ট্রাকটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
আ/ মাহাদী









































