বরিশালে জমি বিরোধে মারধর ও বসতঘর ভাঙচুরের অভিযোগ

ফেব্রুয়ারি ০৯ ২০২৩, ২০:৩০

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর ,বসতঘর ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (৭ জানুয়ারি) সদর উপজেলার বন্দর থানাধীন চরকাউয়া ইউনিয়নের দিনারের পুল সংলগ্ন মুজিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনায় থানা পুলিশের দ্বারস্থ হলেও সুবিচার পাননি বলে লিখিত অভিযোগে জানিয়েছেন ইউনিয়নের মুজিবপুর গ্রামের বাসিন্দা মোসলেম মুন্সির ছেলে ভুক্তভুগী মন্নান মুন্সি।

তিনি লিখিত অভিযোগে জানান, আমার পৈত্রিকসুত্রে প্রাপ্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার দুলাল মুন্সিসহ ১৬৫ জনের সাথে বিরোধ চলে আসছিল। এনিয়ে আমি গত চারমাস পুর্বে বিজ্ঞ সদর সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করি। মামলা নং- ৩৭৯/২০২২।

মামলার পর থেকে বিভিন্ন সময় আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছি দুলাল ও তার সহযোগীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে আমার ভাই কালাম মুন্সিকে দুলাল মুন্সি, আলমগীর, হেলাল মুন্সি, ফরহাদ মৃধা , মিশাল ,যোবায়ের ,মনির ,রানা মিলে মারধর করে।

একই দিন রাত আনুমানিক ৮ টার দিকে তারা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ফের আমার ভাইয়ের বসতঘরে গিয়ে হামলা ভাঙচুর চালায়। এসময় তারা ঘরে থাকা ৫০ হাজার টাকা ও আমাদের প্রয়োজনীয় কাগজপত্রাধি নিয়ে যায়। ঘটনার সময় আমি ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ উপস্থিত হয় বলেও লিখিত অভিযোগে মন্নান জানান।

হামলার শিকার কালাম মুন্সি জানান, আমি ও আমার ভাইয়েরা পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমি কেন ভোগদখল করি ও তাদের নামে কেন মামলা দিয়েছি এ নিয়ে দুলাল আমার সাথে তর্কে জড়ায়। একপর্যায়ে দুলাল ও তার সহযোগীরা আমাকে মারধর করে । এরপর রাতে আমার বসতঘরে হামলা চালিয়ে নগদ টাকা ও কাগজপত্র নিয়ে যায়।

আমি পরবর্তীতে পার্শ্ববর্তী গ্রামে আমার মেয়ে জামাইয়ের বাড়িতে গেলে সেখানে গিয়েও তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এদিকে মন্নান মুন্সি আরও জানান, ঘটনার পর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা নেয়নি। আমরা আসামীদের ভয়ে ভীতসন্তস্ত্র হয়ে পড়েছি। এ বিষয়ে জানতে দুলাল মুন্সির সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এ বিষয়ে বরিশাল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে আমাকে তারা ফোন দিয়েছিল। আমি তাদের থানায় আসতে বলেছি। লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া