বরিশালে দুই বাসের সংঘর্ষে আহত ১০

ফেব্রুয়ারি ০৬ ২০২৩, ২১:০৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে দুই বাসের সংঘর্ষে কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাউদেরখাল পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, দুপুরে সাউদেরখাল পাড়ে ইলিশ স্পেশাল ও বিএমএফ পরিবহনের সংঘর্ষ ঘটে। এতে দুই বাসের গ্লাস ভেঙে প্রায় ১০ যাত্রী আহত হন।

তিনি আরও জানান, আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি বাস দুটি জব্দ করা হয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া