বরিশালে ৪ ফেব্রুয়ারী বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার এক প্রস্তুতি
জানুয়ারি ৩১ ২০২৩, ২০:১৪
শামীম আহমেদ ॥ আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে। বিরোধী দলের গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ,গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য কমানো সহ ১০ দফা দাবী আদায়ের দাবীতে আগামী ৪ ফেব্রয়ারী বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ গ্রহন ও সফল করার লক্ষে বরিশাল বরিশাল মহানগর বিএনপির আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সহ- সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বজ্রমোহন কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, এসময় আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড,আলী হায়দার বাবুল,যুগ্ম আহবায়ক ও সাবেক বিসিসি কাউন্সিলর হাবিুর রহমান টিপু। এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ও বিসিসি কাউন্সিলর হারুন অর রসিদ, যুগ্ম আহবায়ক সাবেক প্যানেল মেয়র কে এম শহিদুল্লাহ,মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম সহ মহানগরের ত্রিশটি ওয়ার্ডের আহাবায়ক ও সদস্য সচিব এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন, বর্তমান সরকারের পদত্যাগ না করা পর্যন্ত ও নিরপক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন করার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আন্দোলন চলমান থাকবে। এছাড়া বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য চাল,ডাল,তেল,চিনি,বিদ্যুত ও গ্যাসের দাম কমিয়ে আনার আন্দোলনে সকলকে এগিয়ে এসে বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ গ্রহন করে এই অবৈধ সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।









































