বরিশালে বিএনপির লিফলেট বিতরন
জানুয়ারি ৩১ ২০২৩, ১৩:৫৮
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে এবং বিরোধী দলের গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তি, বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য দাম কমানো সহ ১০ দফা দাবী আদায়ের দাবীতে আগামী ৪ ফেব্রুয়ারী বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ গ্রহন ও সফল করার লক্ষে বরিশালের বিভিন্নস্থানে লিফলেট বিতরন করেছে নেতৃবৃন্দরা।
মঙ্গলবার দুপুরে নগরীর ল-কলেজ প্রাঙ্গন থেকে লিফলেট বিতরন কার্যক্রম শুরু করে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক রফিকুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবকদল যুগ্ম-আহবায়ক তারেক সোলাইমান, যুগ্ম আহবায়ক মিলন চৌধুরী, জেলা যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম রুবেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বিএনপি দলীয় কার্যলয় এলাকা সহ বিভিন্নস্থানে লিফলেট বিতরন করা হয়।









































