ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

জানুয়ারি ৩১ ২০২৩, ১১:২৬

অনলাইন ডেস্ক :: রাজধানীর ভাটারায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। তার নাম রুপচান (২৮)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

ময়মনসিংহর ধোবাউড়া উপজেলার রঘুরামপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে রূপচান। স্ত্রী, পরিবার নিয়ে ভাটারা খিলবাড়িরটেক এলাকায় থাকেন।

নিহত রূপচানের খালু বাদল মিয়া জানান, পুলিশের মাধ্যমে তারা রাতে খবর পান, ভাটারা ১শ ফিট রাস্তায় একটি ট্রাক তার অটোরিকশায় ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে পুলিশেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও