মুলাদীতে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদন্ড
জানুয়ারি ৩০ ২০২৩, ২০:৫৮
মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে প্যাদার হাট ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে নিয়মিত ইভটিজিংয়ের অপরাধে রমজান প্যাদা(২৮) নামে এক যুববকে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
ঘটনার বিবরণ ও অভিযোগ সূত্রে জানা গেছে কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের মৃতঃ শাহজাহান প্যাদার পুত্র রমজানের বিরুদ্ধে ঐ ছাত্রীর পিতা মুলাদী উপজেলা নির্বাহী অফিসারের নিকট তার মেয়েকে ইভটিজিং ও ভয়ভীতি দেখানোর অভিযোগে এনে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষনাৎ মুলাদী থানা অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডলকে দেখার জন্য বললে তিনি বিদ্যালয়ের সামনে সিভিল ড্রেসে পুলিশ পাঠায় ।
পুলিশ সদস্যগন ৩০ শে জানুয়ারী সোমবার বিদ্যালয় চলাকালীন সময়ে ওঁত পেঁতে থেকে ইভটিজিং করা অবস্থায় রমজান নামে ঐ বখাটেকে গ্রেফতার করে মুলাদী উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর আদালতে দুপুর ১২ টায় হাজির করলে ইভটিজিং করার অপারাধে দঃ বিঃ ৫০৯ ধারায় অভিযুক্ত রমজানকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এতে ইভটিজিংকারী বখাটেরা সর্তক ও সাবধান হবে বলে তিনি জানান। এ খবর এলাকায় পৌছলে অবিভাবক ও ছাত্র-ছাত্রীরা মুলাদী উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ ও অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডলকে ধন্যবাদ জানিয়েছে। অফিসার ইনচার্জ বলেন এ ধরনের অভিযান চলমান থাকবে।









































