খালেদা জিয়া দেশের জনগণকে বিপদে ফেলে পালিয়ে যায়নি – ডাঃ এজেডএম জাহিদ হাসান

জানুয়ারি ২৮ ২০২৩, ১৭:৫১

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আহ্বায়ক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে শুধু স্বাধীনতা ঘোষনা করেন নাই।

তিনি অন্যদের মত দেশ ছেড়ে পালিয়ে না গিয়ে সরাসরি রনাঙ্গনে যুদ্ধ করা সহ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে লড়াই করেছে। অপরদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য ১/১১ সরকারের সাথে আতাত করে ও দেশের জনগণকে বিপদে ফেলে রেখে দেশ ছেড়ে পালিয়ে যায়নি। সেদিন কারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল আবার তাদের সাথে আতাত করে কারা সেদিন দেশে ফিরে এসে ক্ষমতা দখল করে দেশের জনগণকে অতিষ্ট করে তুলছে তা দেশবাশি সকলেরই জানা আছে।

তাই এই স্বৈচারকে বিদায় করতে না পারলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না তেমনি জনগণের ভোটাধিকার আর ফিরে পাবে না। তিনি আরো বলেন, বর্তমান সরকার আগামী প্রজন্ম শিক্ষার্থীদের কাছ থেকে এদেশের ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করে নেওয়ার জন্য নতুন প্রজন্মদেরকে বিভ্রান্ত করার জন নতুন পাঠ্যপুস্তকে নিত্য নতুন আনার চেষ্টা করছে সরকার।

জাহিদ হোসেন আরো বলেন,দেশ স্বাধীন হওয়ার পরে তারা দেশের গণতন্ত্র বাদ দিয়ে সকল পত্রিকা বন্ধ করে একদলীয় শাষন ব্যাবস্থার মাধ্যমে রাজা হয়ে বসে থাকতে চেয়েছিলেন। জিয়াউর রহমান ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসে এদেশের শৃঙ্খলা ফিরিয়ে আনার মাধ্যমে শান্তি ফিরিয়ে এনেছিলেন।

আজ এদেশে বিভিন্নভাবে কাজের দক্ষতায় বড় বড় পদক গ্রহন করেন এই জিয়াউর রহমান দেশের কর্মজীবী ও পেশাজীবীদের কাজে উৎসাহিত করার জন্য পদক চলিু করে গেছেন। বিএনপি সবার আগে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সকল ধর্ম-বর্ণ মানুষদের নিয়ে কাজ করে গেছে। এসময় তিনি আরো বলেন আমাদের মুক্তিযুদ্ধ এদেশের অহংকার এই বইগুলোতে এদেশের স্বাধীনতা-সংগ্রামের সাথে জড়িত ব্যাক্তিদের ছবি বাদ দিয়ে বিদেশী বন্ধুদের ছবি দিয়ে তাদের খুশি করে অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকতে চায়।

শনিবার (২৮) জানুয়ারী বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ১৯ই জানুয়ারী জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোটভূক্ত বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষক সমিতি,বরিশাল মহানগরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।

বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির মহাসচিব আরিফুর রহমান তুহিনের সভাপতিতে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূইয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন,কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন,বরিশাল জেলা শিক্ষক কর্মচারী আহবায়ক অধ্যাপক রুহুল আমিন বেপারী, কেন্দ্রীয় সম্মিলিত পেশাজীবী পরিষদ সদস্য সচিব কাদের গনি চৌধুরী, বরিশাল বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জাখান ফারুক,সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ,শিক্ষক কর্মচারি ঐক্যজোট অতিরিক্ত মহাসচিব মোঃ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,অধ্যাপিকা ফারহানা তিথি বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অপরদিকে বিকালে বরিশাল প্রেসক্লাবে পেশাজীবী ব্যাক্তিদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডাঃএজেডএম জাহিদ হাসান। এখানে আরো বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার,মিডিয়া সেল আহবায়ক জহির উদ্নি স্বপন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া