নগরীর ১০ নং ওয়ার্ড কাউন্সিলরের নিজ্ব অর্থে অসুস্থ কমলা বেগমকে হুইলচেয়ার বিতরণ

জানুয়ারি ২৮ ২০২৩, ১৫:০১

রিপন রানা বরিশাল<<>>বরিশালের জনপ্রিয় ১০ নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহিদুল্লাহ কবির এর নিজ্ব অর্থে অসহায় পরিবারকে হুইল চেয়ার বিতরণ করেন। আজ শনিবার (২৮ জানুয়ারী) সকালে কেডিসি কলোনির বাসিন্দা মোসাঃ কমলা বেগম নামে এক বৃদ্ধ মহিলা তার অসুস্থতার কথা জানিয়ে একটি হুইল চেয়ার দাবি করেন।

 

তিনি বিষয়টি শুনে তাৎক্ষণিক তার অফিস থেকে বের হয়ে একটি হুইলচেয়ার কিনে এনে অসহায় পরিবার কমলা বেগমের কাছে হস্তান্তর করেন। কমলা বেগম বলেন, আজ আমি অসুস্থতার কথা জানিয়ে বাসায় রওয়ানা হই। এসময় মোগো কমিশনার সাহেব বলে আপনি যাচ্ছেন কই। তিনি বলে বাসায় যাচ্ছি।

 

কবির সাহেব তার অফিসের লোকরে বললো আমাকে চা দেওয়ার জন্য, আমি চা খাওয়া শেষ করতে না করতেই একটা হুইলচেয়ার আমার সামনে নিয়ে আসছে। মুই দেখে অভাক হয়ে গেলাম। মানবিক কাউন্সিল নিজেই চেয়ার নিয়ে আসলো? আল্লাহ তায়ালা তাকে দীর্ঘয়ায়ু কামনা করুন।

 

এছাড়াও এলাকায় রয়েছে তার বেশকিছু ভূমিকা উল্লেখ্য, সারাদেশে যখন নিত্যপন্যের দাম উর্ধগতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খোলাবাজারে চাল বিক্রী কার্যক্রম মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে পরিদর্শন। বান্দরোড কোষ্টাল বরফকলে প্রথম বেল্লাল স্মৃতি ব‍্যাটমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন। World Vision কর্তৃক ১০ও ১১ নং ওয়ার্ডে শিশু সমাবেশ ও উপহার। ওয়াল্ডভিশন কতৃক ১০ নং ওয়ার্ডে আইডি ভুক্ত শিশুদের অভিভাবকদের মাঝে মুদি ওচায়ের দোকানের মালামাল বিতরন। কাউন্সিলর কার্যালয়ে চন্দ্রদ্বীপ সি এন ডি সি এর মাসিক সভা আয়োজন।বাস্তহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ। ব্রাক কতৃক কে ডি সি কলোনিতে মশক নিধন স্পে মেশিন বিতরন।

 

ওয়ার্ল্ডভিশন কর্তৃক বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের দুস্হদের মাঝে গরু বিতরন।শিশু শ্রম বন্ধ করি।সুহাসিনী শিশু ও কিশোরী ক্লাব কর্তৃক১০নং ওয়ার্ডে শিশু শ্রম বন্ধে আলোচনা সভা। রেডক্রিসেন্টের উদ্যোগে ডেংগু সচেতনতা মুলক লিফলেট বিতরন। ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে জনজীবন ক্ষতিগ্রস্তদের পরিদর্শন করেন মহিলা কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা, এটিএম শহিদুল্লাহ কবির।কেডিসি কলোনির জলাবদ্ধতা নিরসন কাজের তদারকি ও এলাকার মাদক বিরোধী আলোচনা।

১০ নং ওয়ার্ড কে ডিসি (রাজ্জাক কলোনী) এলাকার মাদক থেকে যুবসমাজ ও যুবকদের বাঁচাতে খেলাধুলায় মন মজাতে খেলনা সামগ্রী বিতরণসহ বেশকিছু ভূমিকা রাখেন। তিনি জানান, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়ের ও মহানগর আ লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ দিক নির্দেশনায় আমরা সবসময় আমাদের জনগনের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করছিএবং আগামীতে করবো।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া