জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে বরিশালে শীতবস্ত্র বিতরন
জানুয়ারি ২৪ ২০২৩, ১৮:৪০
শামীম আহমেদ ॥ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনীক বাংলাদেশের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে বরিশালে ৫ শতাধিক অসহায়, দুস্থ শিতাত্বদের মধ্যে শীতবস্ত্র কম্বল ও নগদ অর্থ বিতরন করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে মহানগর বিএনপির আয়োজনে শীতবস্ত্র বিতরন করা হয়।
এসময় মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ারুক, সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ,যুগ্ম আহবায়ক আলহাজ্ব কে এম শহিদুল্লাহ,মহানগর বিএনপি সিনিয়র সদস্য আ.ন.ম সাইফুল ইসলাম আজিম,মহানগর বিএনপি দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন,মহানগর স্বেচ্ছাসেবকদল সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টু,মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব সাগর উদ্দিন মন্টি সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত থেকে মহিলা-পুরুষ সহ প্রতিবন্ধীদের মাছে শীতবস্ত্র বন্টন করে দেন।
এসময় অতিরিক্ত শিতাত্ব ব্যক্তি বিএনপি দলীয় কার্যলয়ে উপস্থিত হলে তাদেরকে শীতবস্ত্র কম্বল ক্রয় করার জন্য সমপরিমান অর্থ দিয়ে দেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ।









































