মার্কিন রক কিংবদন্তি ডেভিড ক্রসবির আর নেই

জানুয়ারি ২০ ২০২৩, ১৬:২৯

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন ফোক রকস্টার ডেভিড ক্রসবি (৮১) মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী। খবর বিবিসির।

ষাটের দশকে এ রকস্টার দুটি বড় ব্যান্ড দ্য বার্ডস অ্যান্ড ক্রসবি ও স্টিলস অ্যান্ড ন্যাশের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার গিটার ও সুরের মূর্ছনায় মুগ্ধ রকপ্রেমীরা। জীবদ্দশায় তিনি পেয়েছেন নানা পুরস্কার।

ডেভিড ক্রসবির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন তার সাবেক সহকর্মী গ্রাহাম ন্যাশ। ক্রসবির স্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি।

ক্রসবি ১৯৪১ সালের ১৪ আগস্ট ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি অস্কারজয়ী হলিউড সিনেমাটোগ্রাফার ফ্লয়েড ক্রসবির সন্তান। ক্রসবি ১৯৬৪ সালে প্রথমবারের মতো সংগীত জগতে পা রাখেন।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও