বরিশালে রাবনাবাদ চ্যানেলে নৌকা ডুবি

জানুয়ারি ১৬ ২০২৩, ১২:২০

অনলাইন ডেস্ক :: রাবনাবাদ চ্যানেলে জাহাজের ধাক্কায় মাছ ধরার একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে গেছে। নৌকায় থাকা পাঁচ জেলে সাঁতরে কিনারে উঠেছেন। তবে নৌকার মালিক রুহুল আমিন ও তার ছেলে রবিউল হাওলাদার আহত হয়েছেন। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রোববার বেলা একটার দিকে এ নৌকা ডুবির ঘটনা ঘটেছে। জানা গেছে, জাহাজ এম কে কে-৩ পায়রা বন্দরে মালামাল খালাশ করে ফিরছিল তখন জাহাজের ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, খবরটি তিনি শুনে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। পুলিশ কর্মকতা এসআই মো. জহির জানান, নৌকাটি উদ্ধারের চেষ্টা চলছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও