রাঙ্গাবালীতে অগ্নিকান্ডে একটি দোকান ভস্মীভূত আমার বরিশাল ডেস্ক জানুয়ারি ১৫ ২০২৩, ১৭:৪৪ 146 রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অগ্নিকান্ডে একটি দোকান ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহীনখালী গ্রামের আব্দুল গনী মোল্লার দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে লেলিহান শিখা মুহুর্তেই দোকানে ছড়িয়ে পড়ে দোকানটি ভস্মীভূত হয়। দোকানে গ্যাস সিলিন্ডার, পেট্রলিয়াম জাতীয় দাহ্য পদার্থ বিক্রি করা হত। এ অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সংবাদটি শেয়ার করুন....