ববির অফিসার্স এসোসিয়েশনের সভাপতি গোলাপ-সম্পাদক তানজীন

জানুয়ারি ০৩ ২০২৩, ২২:১৬

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৩ সম্পন্ন হয়েছে। ৩ জানুয়ারি সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের অফিস কক্ষে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে সভাপতি পদে বাহাউদ্দিন গোলাপ ও সাধারণ সম্পাদক পদে ডা. তানজীন হোসেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ১৩ সদস্য বিশিষ্টকমিটিতে সহ-সভাপতি পদে আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, কোষাধ্যক্ষ আরহাম সাঈদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, দপ্তর সম্পাদক সৈয়দ বাহা উদ্দিন, প্রচার সম্পাদক সাইদুজ্জামান, সমাজকল্যান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আবু সায়েম, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা বেগম এবং কার্যকরী সদস্য পদে যথাক্রমে বরুণ কুমার দে, তৌছিক আহমেদ রাহাত ও মনিরুজ্জামান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এ কার্যনির্বাহী পরিষদ আগামি এক বছর তাদের দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও