কলাপাড়ায় শুরু হয়েছে নাইট ফুটবল টুর্নামেন্ট

জানুয়ারি ০৩ ২০২৩, ১৩:৫৮

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধ: “মাদককে না বলি, খেলাধুলায় স্বাস্থ্য গড়ি” এ স্লোগান নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে মহিব্বুর রহমান এমপি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৩।

সোমবার (২ জানুয়ারী) রাত সাড়ে ৮ টায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়। কলাপাড়া নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (১১৪) পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক মনজুরুল আলম ও কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম প্রমুখ। এছাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সহ¯্রাধীক দর্শক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কলাপাড়া এস.এস.সি রয়েল ব্যাচ ২০০০ দ্বিতীয়বারের মতো এ নাইট ফুটবল টুর্নামেন্টটির আয়োজন করেন। খেলায় মোট ২০ টি দল অংশগ্রহন করেছেন। প্রতিদিন রাত সাড়ে ৭ টায় খেলা শুরু হয়ে ১০ মিনিট বিরতিসহ মোট ৮০ মিনিট ব্যাপী খেলাটি চলবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া