ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তাবিয়া ভূমি
জানুয়ারি ০২ ২০২৩, ২১:০০
নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সহ নির্বাহী সম্পাদক শাহীন রাজা’র একমাত্র মেয়ে তাবিয়া আক্তার ভূমি শহিদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন।
এমন সাফল্য অর্জন করায় তার শিক্ষাজীবনে সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং সকল আত্মীয় স্বজন-শুভাকাঙ্ক্ষীদের দোয়া কামনা করেছেন।
এদিকে, তাবিয়া আক্তার ভূমি’র জীবনের লক্ষ তিনি আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করে ন্যায় বিচার থেকে বঞ্চিত গরীব দুঃখী মানুষের পাশে থেকে তাদের ন্যায় বিচার ও মানবাধিকার পাইয়ে দিতে চায়। সেজন্য সে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।









































